ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সারাদেশে পেঁয়াজ বাজার স্থিতিশীল

অনলাইন সংস্করণ
১৯ সেপ্টেম্বর ২০২০, ৬:৩৬ পূর্বাহ্ণ ৫৪ বার পঠিত
সারাদেশে পেঁয়াজ বাজার স্থিতিশীল
স্টাফ রিপোর্টঃ রাজধানীতে দেশি পেঁয়াজের পাইকারি দর ৭৫-৮৫ টাকা, ভারতীয় ৬০ টাকা। গতকালের দামেই স্থির রয়েছে রাজধানীর পেঁয়াজের বাজার। তবে স্থলবন্দরে আটকে থাকা ভারতীয় পেঁয়াজ এলে দাম কমার আশা করছেন ব্যবসায়ীরা। শনিবার কারওয়ান বাজারে দেশি পেঁয়াজের পাইকারি দর ৭৫ থেকে ৮৫ টাকা। ভারতীয় পেঁয়াজ ৬০ টাকা। অন্যদিকে, খুচরা বাজারে এলাকা ভেদে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮৫ থেকে ১০০ টাকা। ভারতীয় পেঁয়াজ পাওয়া যাচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। বাজার ঘুরে দেখা গেছে, পেঁয়াজের সরবরাহে কোন সংকট নেই। তাই গত বছরের মতো এ বছরের দাম বাড়বে না বলে আশ্বস্ত করেছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, আমদানিকারকরা এবার আগে থেকেই সতর্ক ছিলেন। এরই মধ্যে বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি প্রক্রিয়া শুরু হয়েছে। অন্যদিকে বাজার তদারকি করতে নিয়মিত অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আরও পড়ুন