ঢাকা ১১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে হিমালয় থেকে সমতল: জলবায়ু কোনো সীমান্ত মানে না দেবিদ্বারে নির্মাণাধীন স্থাপনায় হামলা-ভাঙচুর, থানায় লিখিত অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে কুবিতে মোমবাতি প্রজ্জ্বলন

অনলাইন সংস্করণ
২২ অক্টোবর ২০২১, ৫:৫২ পূর্বাহ্ণ ৭৩ বার পঠিত
সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে কুবিতে মোমবাতি প্রজ্জ্বলন
রকিবুল হাসান, কুবি প্রতিনিধি:
সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে প্রতীকী কবিতা পাঠ ও মোমবাতি প্রজ্জ্বলন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যায়ের (কুবি) আবৃত্তি সংগঠন অনুপ্রাস কন্ঠচর্চা কেন্দ্র। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ মোমবাতি প্রজ্জ্বলন করেন তারা। সংগঠনটির সভাপতি সানজিদা ইসলামের সঞ্চালনায় মোমবাতি প্রজ্বলন উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। তিনি বলেন, সব ধর্মের মধ্যে অহিংস চেতনা বিদ্যমান। তাই অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িকতার চর্চা চলবে না। প্রতিবাদ মানে গাড়ি ভাঙচুর না,এগুলা সন্ত্রাস। এভাবে চলতে থাকলে এ সমাজ হবে সন্ত্রাসীদের অভয়ারণ্য। আমরা জানি সন্ত্রাসীদের সংখ্যা কম। তবুও কেনো আমরা তাদেরকে ভয় পায়। এই কম সংখ্যক সন্ত্রাসীদের হাতে দেশকে ছেড়ে দেওয়া যাবে না। যে যত সত্যের কাছাকাছি যাবে সে ততই অহিংস হবে।' এসময় সংগঠনটির উপদেষ্টা ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাবিবুর রহমান বলেন, কবিতায় রুখে দিতে পারে সন্ত্রাস, একটা কবিতা ইতিহাস হতে পারে, একটা কবিতা আন্দোলনের হাতিয়ার হতে পারে, কবিতাই আমাদের সাম্প্রদায়িক চিন্তা বিনাশ করতে পারে। অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িকতার ঠাঁই নাই। যারা ১৯৭১ সালে দেশের বিরুদ্ধে ছিলো তারাই এ ঘটনা ঘটিয়েছে। আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়বো কবিতার মাধ্যমে, কণ্ঠের মাধ্যমে। এসময় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. শামিমুল ইসলাম, সাধারণ সম্পাদক ও প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. মোকাদ্দেস উল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন