ঢাকা • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও

সাভারে র‌্যাব ও দুদকের ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেফতার

অনলাইন সংস্করণ
৩১ আগস্ট ২০২০, ৮:৫৪ পূর্বাহ্ণ • ৮৬ বার পঠিত
সাভারে র‌্যাব ও দুদকের ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেফতার
ডেস্ক রিপোর্টঃ রাজধানীর অদূরে সাভার থেকে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুদক কর্মকর্তা পরিচয়দানকারী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। তার নাম মো. হারুন অর রশিদ (২৫)। বাড়ি নাটোর জেলায়। রোববার (৩০ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে র‌্যাব-৪ এর একটি দল সাভার থানাধীন সিআরপি রোডের ডগরমোড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির কাছে দুদকের ভুয়া আইডি কার্ড, র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দুটি বদলি প্রজ্ঞাপন, একটি ওয়ারলেস সেট, দুটি কাস্টমস অফিসারের ক্যাপ, একটি পুলিশ ক্যাপ, তিনটি জ্যাকেট, একটি ক্রেস্ট ও তিনটি মোবাইল ফোন পাওয়া যায়। র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (অপস) সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী জানান, গ্রেফতারকৃত ব্যক্তি কয়েক বছর ধরে সাভার, আশুলিয়া, ধামরাই, লালবাগসহ ঢাকার বিভিন্ন এলাকায় নিজেকে কখনো র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট, কখনো দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা আবার কখনো কাস্টমস কর্মকর্তা পরিচয় দিয়ে আসছিলেন। মূলত তিনি বিভিন্ন অবৈধ কাজের সহায়তা ও চাকরি দেয়ার আশ্বাস দিয়ে মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন। জিয়াউর রহমান চৌধুরী আরও জানান, গ্রেফতার হারুন অর রশিদ লালবাগ থানা এবং দায়রা আদালতের মামলার পলাতক আসামি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন