ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত

সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের মৃত্যুতে আ.ক.ম বাহাউদ্দিন বাহার শোক।

অনলাইন সংস্করণ
১৪ জুন ২০২০, ৮:৫৪ পূর্বাহ্ণ ৫৪ বার পঠিত
সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের মৃত্যুতে আ.ক.ম বাহাউদ্দিন বাহার শোক।

সাজ্জাদ হোসেন শিমুলঃ

আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি, কুমিল্লা-৬ সদর আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ আ.ক.ম বাহাউদ্দিন বাহার

শনিবার (১৩ জুন) বিকালে সাংসদ আ.ক.ম বাহাউদ্দিন বাহার স্বাক্ষরিত একটি শোকবার্তা গণমাধ্যমে পাঠানো হয়েছে। সেখানে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের এই বর্ষীয়ান রাজনীতিবিদের মৃত্যুতে কুমিল্লা মহানগর ও সদর সংসদীয় এলাকার আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গভীরভাবে শোকাহত। তিনি জানান, মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের রাজনীতি ও সকল গণতান্ত্রিক আন্দোলনে মোহাম্মদ নাসিমের রয়েছে অপরিসীম অবদান। তার মৃত্যুতে আমরা দেশ ও জনগণের জন্য নিবেদিত সত্যিকারের রাজনীতিবিদকে হারালাম যা দেশের জন্য অপূরণীয় ক্ষতি। বাংলাদেশ একজন দেশপ্রেমিক ও জনমানুষের নেতাকে হারালো। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন নেতাকর্মীরা।

উল্লেখ্য, রক্তচাপজনিত সমস্যা নিয়ে গত ১ জুন হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। এরপর ৪ জুন তার অবস্থার কিছুটা উন্নতি হলেও ৫ জুন ভোরে তিনি স্ট্রোক করেন। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যার কারণে দ্রুত অস্ত্রোপচার করে তাকে আইসিইউতে রাখা হয়। এরপর দুই দফায় ৭২ ঘণ্টা করে পর্যবেক্ষণে রাখে মেডিকেল বোর্ড। এর মধ্যেই পরপর তিন বার নমুনা পরীক্ষা করে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি তার শরীরে।

শনিবার সকাল ১০টা ৫৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোহাম্মদ নাসিম।

মোহাম্মদ নাসিম সরকারের খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন। তিনি আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ছাড়াও আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্রও ছিলেন তিনি।

আরও পড়ুন