ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত

সাবেক ওসি প্রদীপ ও লিয়াকতসহ ৩জনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

অনলাইন সংস্করণ
৬ আগস্ট ২০২০, ৫:৫২ অপরাহ্ণ ৬০ বার পঠিত
সাবেক ওসি প্রদীপ ও লিয়াকতসহ ৩জনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

কক্সবাজার জেলা প্রতিনিধিঃ

মেজর (অব.) সিনহা মোঃ রাশেদ খান হত্যা মামলায় জামিন না মঞ্জুর হওয়া টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া পুলিশ ফাঁড়ির সাবেক আইসি লিয়াকত আলীসহ তিনজনের আসামীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে। মামলার তদন্তের দায়িত্বপ্রাপ্ত র‌্যাবের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আদালত তিন আসামীর সাত দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন। অন্য চার আসামীকে জেলগেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়েছে।

রাত ৮টায় বাদি পক্ষের প্রধান আইনজীবি মোহাম্মদ মোস্তফা আদালত কক্ষ থেকে বের হয়ে সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি জানান, আসামীদের ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালতের বিচারক মুহাম্মদ হেলাল উদ্দীন ৩ জনের সাত দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন। তারা হলেন, ওসি প্রদীপ কুমার দাশ, প্রধান আসামী লিয়াকত ও এসআই নন্দদুলাল রক্ষিত। বাকিদের জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়েছে।

আরও পড়ুন