ঢাকা ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন

সাংবাদিক মর্তুজা নূরেকে হয়রানির ঘটনায় কুবিসাস এর নিন্দা

অনলাইন সংস্করণ
৩০ নভেম্বর ২০২০, ২:৩২ অপরাহ্ণ ৩৯ বার পঠিত
সাংবাদিক মর্তুজা নূরেকে হয়রানির ঘটনায় কুবিসাস এর নিন্দা
রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এর শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের (আইইআর) পরিচালকের পদত্যাগের সংবাদ প্রকাশের জেরে বাংলাদেশ প্রতিদিনের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মর্তুজা নূরের বিরুদ্ধে থানায় অভিযোগের ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-কুবিসাস’।   সোমবার (৩০ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জ্ঞাপন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি তানভীর সাবিক ও সাধারণ সম্পাদক শাহাদাত বিপ্লব। বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিক মর্তুজা নূরের বিরুদ্ধে থানায় অভিযোগের ঘটনাটি গণমাধ্যমের কন্ঠরোধ করার ঘৃণ্য প্রচেষ্টা। কোন যৌক্তিক কারণ ছাড়াই উদ্দেশ্যপ্রণোদিত হয়ে সাংবাদিকের নামে অভিযোগ ক্যাম্পাস সাংবাদিকতা এবং গণমাধ্যমের জন্য হুমকিস্বরূপ। সাংবাদিক নেতারা আরও বলেন, নিজেদের দূর্নীতিকে আড়াল ও ক্যাম্পাস সাংবাদিকদের কোণঠাসা করতেই ভিত্তিহীন এমন অভিযোগ আনা হয়েছে। এমনটি চলতে থাকলে ক্যাম্পাসগুলোতে সাংবাদিকতার পথ আরও সংকুচিত হবে। তাই আমরা সাংবাদিক মর্তুজা নূরের বিরুদ্ধে আনীত ভিত্তিহীন এ অভিযোগ দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহারের দাবি জানাচ্ছি । প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষিকা রুনা লায়লার ‘বিধিবহির্ভূত’ পদোন্নতি দেয়ার চেষ্টার পরিপ্রেক্ষিতে আই.ই.আর. পরিচালক অধ্যাপক গোলাম কবীরের পদত্যাগের ঘটনায় গত ২৪ নভেম্বর ‘রাবিতে বিধিলঙ্ঘন করে শিক্ষিকাকে পদোন্নতি দেয়ায় আইইআর পরিচালকের পদত্যাগ’ শীর্ষক সংবাদ প্রকাশ করেন বাংলাদেশ প্রতিদিনের রাবি প্রতিনিধি মর্তুজা নূর। এই ঘটনার জেরে মিথ্যা সংবাদ পরিবেশন ও মানহানির অভিযোগ এনে গত শুক্রবার থানায় অভিযোগ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষিকা রুনা লায়লা।  

আরও পড়ুন