ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

সাংবাদিকদের মতো রাস্তায় ঘুরি না আমি, আমার কাজ আছে'

অনলাইন সংস্করণ
৯ নভেম্বর ২০২৪, ১:৫৪ অপরাহ্ণ • ১৩০ বার পঠিত
সাংবাদিকদের মতো রাস্তায় ঘুরি না আমি, আমার কাজ আছে'
  • নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার এইচ আর হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় প্রসুতির মৃত্যুর অভিযোগের প্রেক্ষিতে সংবাদ সংগ্রহে গেলে দৈনিক আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার জাহিদ হাসান নাইমকে হেনস্থা ও তার মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে হাসপাতালের চেয়ারম্যান মোঃ সেলিম রেজা। শনিবার (৯ নভেম্বর) হাসপাতালের রিসিপশনের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, শনিবার দুপুরে কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার এইচ আর হাসপাতালে সংবাদ সংগ্রহের জন্য সেখানে যান গণমাধ্যমকর্মী জাহিদ হাসান নাইম। পরে, সেখানে হাসপাতালের চেয়ারম্যান সেলিম রেজার কাছে প্রসুতির মৃত্যুর অভিযোগের বিষয়টি জানতে চাইলে সেলিম রেজা ওই সাংবাদিককে হেনস্থা করেন ও উচ্চ বাক্য বিনিময় করেন। এক পর্যায়ে হাসপাতালের ছবি তোলার কারণ জানতে চেয়ে গণমাধ্যমকর্মী জাহিদ হাসান নাইমের হাতে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন হাসপাতালের চেয়ারম্যান সেলিম রেজা। এই বিষয়ে ভুক্তভোগী গণমাধ্যমকর্মী জাহিদ হাসান নাইম বলেন, এইচ আর হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তাদের হাসপাতালের ডাক্তারের ভুল চিকিৎসার কারণে এক প্রসূতি মারা গিয়েছিল। সাংবাদিকরা তো আর এক পক্ষের কথা শুনে সরাসরি একটি হাসপাতালের বিরুদ্ধে লিখতে পারে না। সেই জন্যই আমি হাসপাতালের চেয়ারম্যানের বক্তব্য নিতে গিয়েছিলাম। উনার কাছে এই অভিযোগের বিষয়ে জানতে চাইলাম। সাথে সাথেই উনি ক্ষেপে গিয়ে আমাকে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা ও উচ্চবাক্য বিনিময় করতে লাগলেন। তিনি আমাকে বলতে লাগলেন, সাংবাদিকদের মত আমি রাস্তায় রাস্তায় ঘুরি না, আমার অনেক কাজ আছে। কিছু বলতে পারবো না এই বিষয়ে। এক পর্যায়ে আমি ওনার হাসপাতালের ছবি তুললাম কেন এই কথা বলে উনি আমার মোবাইল ছিনিয়ে নিয়ে নেওয়ার চেষ্টা করে। একপ্রকার জোড় করেই আমি আমার ফোন ওনার কাছ থেকে উদ্ধার করি। সাংবাদিক তথ্য সংগ্রহে যাবে, ছবি তুলবে এটা তো স্বাভাবিক বিষয়। এটার জন্য তিনি একজন সাংবাদিককে হেনস্তা করতে পারেন না। তার মোবাইল ছিনিয়ে নিতে পারেন না। আমি আমার সাথে হওয়া এই অন্যায়ের তীব্র নিন্দা জানাই। এই অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাসপাতালের চেয়ারম্যান সেলিম রেজা বলেন, আমার বিষয়ে আনিত অভিযোগগুলো মিথ্যা। আপনারা অফিসে আসেন। সামনা সামনি কথা বলে সমাধান করি। এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা কোতওয়ালী থানার ওসি মহিনুল ইসলাম বলেন, আপনার মাধ্যমে এটি শুনলাম। আমাদের কাছে যদি লিখিত অভিযোগ করে তাহলে আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এই বিষয়ে জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান তীব্র নিন্দা জানিয়ে বলেন, সহকর্মী জাহিদের সাথে এমন আচরণের জন্য অবশ্যই এইচ আর হাসপাতালের চেয়ারম্যানকে ক্ষমা চাইতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে, এর দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে। কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার কাজী এনামুলক ফারুক বলেন, সাংবাদিক জাহিদ হাসান নাঈমের ওপর হামলার ঘটনা অ অত্যন্ত দুঃখজনক। আমরা প্রেসক্লাব থ থেকে সিভিল সার্জন বরাবর অভিযোগ জানাবো।সাংবাদিকে হেনস্তা করার উপযুক্ত ব্যবস্থা করা না হলে প্রেসক্লাব থেকে কর্মসূচি ঘোষণা করা হবে। এ বিষয়ে জানতে চাইলে জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আকতার বলেন, সাংবাদিকদেরকে হেনস্তা করা ন্যাক্কারজনক ঘটনা। লিখিত অভিযোগ পেলে আমরা ওই হাসপাতালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। উল্লেখ্য, কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার এইচ আর হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় ইসরাত জাহান এরিন (২০) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার ( ৮ নভেম্বর) দিবাগত রাতে ওই প্রসূতির মৃত্যু হয়।

আরও পড়ুন