ঢাকা ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র

শেখ হাসিনাকে নেপালের প্রধানমন্ত্রীর ফোন

অনলাইন সংস্করণ
২ সেপ্টেম্বর ২০২০, ৬:০৭ অপরাহ্ণ ৪৬ বার পঠিত
শেখ হাসিনাকে নেপালের প্রধানমন্ত্রীর ফোন
প্রধান প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির টেলিফোন অনুরোধে সাড়া দিয়ে সেদেশের চাহিদা মেটাতে বাংলাদেশ ৫০ হাজার মেট্রিক টন সার সরবরাহ করবে। টেলিফোনে কে পি শর্মা প্রধানমন্ত্রীকে এই চাহিদার কথা জানান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘নেপালের প্রধানমন্ত্রী মঙ্গলবার বিকাল ৫টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে বাংলাদেশ থেকে ৫০ হাজার মেট্রিক টন সার চেয়েছেন। জবাবে প্রধানমন্ত্রী নেপালকে সার দিতে সম্মত হয়েছেন।’ ২০ মিনিট টেলিফোন আলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালকে রেল ট্রানজিট প্রদানের ব্যাপারেও আশ্বাস দিয়েছেন। নেপালের প্রধানমন্ত্রী এ জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইহসানুল করিম বলেন, দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার এবং বিভিন্ন খাতে সহযোগিতার প্রতি গুরুত্বারোপ করেন। তারা আশা প্রকাশ করেন, ব্যবসা-বাণিজ্য জোরদারে শিগিগরই দুই দেশের মধ্যে প্রিফারেনসিয়াল ট্রেড এগ্রিমেন্ট (পিটিএ) স্বাক্ষরিত হবে। প্রেস সচিব বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী নেপালের প্রধানমন্ত্রী শর্মা ওলিকে তার দেশে সফলভাবে করোনা ভাইরাস মোকাবিলার জন্য অভিনন্দন জানান। চলতি রোপণ মৌসুমে দেশটিতে সার সংকট তীব্র আকার ধারণ করতে পারে বলে গণমাধ্যমে খবর প্রকাশের পর নেপালের প্রধানমন্ত্রী এই টেলিফোন করেন।

আরও পড়ুন