ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শিক্ষকদের পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে-শিক্ষামন্ত্রী

অনলাইন সংস্করণ
১৮ আগস্ট ২০২০, ২:২৮ অপরাহ্ণ ৫৭ বার পঠিত
শিক্ষকদের পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে-শিক্ষামন্ত্রী
ডেস্ক রিপোর্টঃ প্রতিনিয়ত জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় পরিবর্তন সাধিত হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, শিক্ষকদের এ পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। শিক্ষার্থীদেরও প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে হবে। জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাধীনতা শিক্ষক পরিষদের আয়োজনে বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন শীর্ষক এক অনলাইন আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শিক্ষকের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকরা হচ্ছে মানুষ গড়ার কারিগর। শুধু শ্রেণিকক্ষে পাঠদানে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের বিভিন্ন সফট স্কিল অর্জনে দিকনির্দেশনা দিতে হবে। শিক্ষার্থীদের বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, তাদের দক্ষ করে গড়ে তুলতে হবে। একাডেমিক শিক্ষার পাশাপাশি তাদের যোগাযোগে দক্ষ, সমস্যা সমাধানে দক্ষ, সততা, নিষ্ঠা পরম সহিষ্ণুতা প্রভৃতি বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মানোন্নয়নে সরকার কারিকুলাম পরিবর্তন, শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষক নিয়োগে স্বচ্ছতার উপর গুরুত্বারোপ করছে। দীপু মনি বলেন, বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন ছিল গণমুখী ও কর্মমুখী। তিনি কারিগরি শিক্ষায় সর্বাধিক গুরুত্ব দিতেন। আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন মেনিফেস্টোতে সবার জন্য শিক্ষার সুযোগ সৃষ্টির অঙ্গীকার ছিল। বঙ্গবন্ধু চাইতেন অর্থাভাবে যেন কোনো ব্যক্তি শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়। শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বলতেন সুস্থ সমাজ নির্মাণে শিক্ষায় বিনিয়োগের চেয়ে শ্রেষ্ঠ বিনিয়োগ আর নেই। তিনি শিক্ষায় জাতীয় উৎপাদনের শতকরা চার শতাংশ বিনিয়োগের কথা বলেছিলেন। স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজুর সঞ্চালনায় আলোচনা সভায় সারাদেশ থেকে পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতারা যুক্ত ছিলেন।

আরও পড়ুন