ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

শাহজালালের মাজারে হামলার পরিকল্পনাকারী নব্য জেএমবি’র ৫ জন আটক

অনলাইন সংস্করণ
১১ আগস্ট ২০২০, ৩:২৬ অপরাহ্ণ • ৯৯ বার পঠিত
শাহজালালের মাজারে হামলার পরিকল্পনাকারী নব্য জেএমবি’র ৫ জন আটক
সিলেট প্রতিনিধিঃ নব্য জেএমবি’র সিলেট সেক্টর কমান্ডারসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। দাবি করা হচ্ছে, হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারে হামলা চালানোর পরিকল্পনা ছিলো তাদের। পুলিশ জানায়, রবিবার (৯ আগস্ট) রাতে নগরীর মিরাবাজারের উদ্দিপনের ৫১ নম্বর বাসা থেকে নব্য জেএমবি’র সিলেট আঞ্চলিক কমান্ডার ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাইমুজ্জামানকে আটক করা হয়। পরে ঢাকা থেকে যাওয়া পুলিশের বিশেষ একটি দল, মঙ্গলবার ভোর পর্যন্ত শহর ও শহরতলীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আরও চারজনকে আটক করে। তাদের মধ্যে সাদিও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আর সায়েম লেখাপড়া করে মদনমোহন কলেজে। বাকি দু’জনের বিষয়েও খোঁজখবর করছে পুলিশ।

আরও পড়ুন