ঢাকা ১৭ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা মুরাদনগরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল বেইলি সেতু ভেঙে নদীতে, দুর্ভোগে দুই জেলার হাজারো মানুষ

শার্শায় ডিবির অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

অনলাইন সংস্করণ
২৩ আগস্ট ২০২১, ২:০২ অপরাহ্ণ ৪৬ বার পঠিত
শার্শায় ডিবির অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
সোহেল রানা,যশোরঃ
যশোরের শার্শায় ১কেজি গাঁজাসহ মোহাম্মদ মিঠু (৫০) নামে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রোববার রাত ১০টার দিকে শার্শা থানাধীন পাকশিয়া বাজারস্থ ট্যাংরালীর মোড় জনৈক হাসান আলীর টেইলার্স দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক মিঠু পাকশিয়া গ্রামের মৃত শামসুল আলমের ছেলে।
ডিবি সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির (এসআই) সোলাইমান আক্কাস,(এসআই) সামনুর মোল্লা সোহান, (এএসআই) গৌরাঙ্গ মন্ডলের সমন্বয়ে একটা চৌকস টিম শার্শা উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে।এসময় পাকশিয়া বাজারস্থ ট্যাংরালীর মোড়ে জনৈক হাসান আলীর টেইলার্স দোকানের সামনে থেকে  চিহ্নিত মাদক ব্যবসায়ী  মোহাম্মদ মিঠুকে এক কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রুপণ কুমার সরকার (পিপিএম) আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে শার্শা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন