ঢাকা • ৩০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও

লিও ক্লাব অব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

অনলাইন সংস্করণ
২১ জানুয়ারি ২০২১, ৭:০৪ পূর্বাহ্ণ • ৬২ বার পঠিত
লিও ক্লাব অব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ
রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের( কুবি) সামাজিক সংগঠন লিও ক্লাব অব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে গরিব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (২০ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার ধনুয়াইশ মদিনাতুল উলুম নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিখানায় প্রায় ৫০ টি পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মর্কেটিং বিভাগের অফিস সহকারী মোঃ হাবিবুর রহমান, ঢাকা ইয়ং লায়ন্স ক্লাবের ক্লাব ডিরেক্টর লায়ন্স মোঃ জাকারিয়া এবং বিশ্ববিদ্যালয় লিও ক্লাবের সভাপতি জাহিদুল ইসলামসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। এই সময়ে লায়ন জাকারিয়া বলেন, উই সার্ভ মটোকে লক্ষ্য করে সমাজের জন্য লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল কাজ করে যাচ্ছে। এ বিষয়ে ক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম বলেন,"আমরা লিও ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন সমাজ সেবামূলক কাজ বাস্তবায়ন করে থাকি। সবার জন্য শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে সুবিধাবঞ্চিত ছাত্রদের জন্য বিত্তবানদের এগিয়ে আসা উচিত।"

আরও পড়ুন