ঢাকা ৩০ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন

লাকসামে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার; অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার

অনলাইন সংস্করণ
১ আগস্ট ২০২৩, ৫:৩৫ অপরাহ্ণ ৪১ বার পঠিত
লাকসামে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার; অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার
  • নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:
লাকসামে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার লাকসামে নূরানী ও হিফজ মাদ্রাসার ১৪ বছরের একছাত্রকে বলাৎকারের অভিযোগে বড়বাম মদিনাতুল উলূম জামিয়া ও নূরানী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক শরীফুর রহমান খন্দকারকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১ আগষ্ট ) সকালে মাদরাসা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত শিক্ষক শরীফুর রহমান খন্দকার উপজেলার আজগরা ইউনিয়ন বড়বাম গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি বড়বাম মদিনাতুল উলূম জামিয়া ও নূরানী হাফিজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা এবং শিক্ষক। লাকসাম থানার সাব ইন্সপেক্টর মাকসুদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আজগরা ইউনিয়নের বড়বাম গ্রামের নূর মোহাম্মদের ছেলে একই গ্রামে অবস্থিত মদিনাতুল উলূম জামিয়া ও নূরানী হাফিজয়া মাদ্রাসায় হিফজ বিভাগে পড়তেন। গত ২২ জুলাই বিকালে পৌরশহরের বাইপাস এলাকায় অবস্থিত খন্দকার মার্কেটর ৪র্থ তলায় একটি রুমে ওই ছাত্রকে বলাৎকার করেন ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও শিক্ষক শরীফুর রহমান খন্দকার। এছাড়াও গত ২৬ জুলাই মাদ্রাসা থেকে ওই ছাত্রকে মোটরসাইকেলে করে একই স্থানে এনে ছাত্রকে বলাৎকার করে শরীফুর রহমান খন্দকার। ২৭ জুলাই মাদ্রাসা থেকে পালিয়ে নিজ বাড়ীতে এসে অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্র। ছাত্রকে বলাৎকার ও অসুস্থ হওয়ার ঘটনার বিষয়টি জানাজানি হয়ে গেলে শিশুটির পরিবার তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ভুক্তভোগী ছাত্রের বাবা নূর মোহাম্মদ সোমবার (৩১ জুলাই) রাতে থানায় এসে শিক্ষক শরীফুর রহমান খন্দকারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ মঙ্গলবার (১আগষ্ট) সকালে অভিযুক্ত শরীফুর রহমান খন্দকারকে আটক করে। এ বিষয় লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল্লাহ আল মাহফুজ বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আসামি শরীফুর রহমান খন্দকারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন