ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর

লাইভে এসে মাদক সেবন, ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড

অনলাইন সংস্করণ
৪ আগস্ট ২০২৩, ৪:৪৪ অপরাহ্ণ ৬৫ বার পঠিত
লাইভে এসে মাদক সেবন, ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড
  • ডেস্ক রিপোর্ট:
কুমিল্লার চৌদ্দগ্রামে ফেসবুক লাইভে এসে মাদক সেবন করেছেন ইসমাইল হোসেন নয়ন (৩৮) নামের এক যুবক। পরে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার (৪ আগস্ট) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত ইসমাইল হোসেন নয়ন চৌদ্দগ্রাম পৌরসভার কিং শ্রীপুর গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে। ভিডিওতে দেখা যায়, বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে চৌদ্দগ্রাম কাঁচাবাজারে বসে ফেসবুক লাইভে আসেন ইসমাইল হোসেন। এক পর্যায়ে তিনি মাদক সেবন করেন। এসময় আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে গালমন্দ ও নেতিবাচক কথা বলেন। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ঘটনাটি আমাদের দৃষ্টিগোচর হলে নয়নকে আটক করা হয়। দুপুরে তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল বলেন, লাইভে এসে মাদক সেবন করায় ওই যুবককে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে ১০০ টাকা জরিমানাও করা হয়েছে তাকে।

আরও পড়ুন