ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

লাইকি তারকা 'অপু ভাই' গ্রেপ্তার

অনলাইন সংস্করণ
৩ আগস্ট ২০২০, ৭:২২ অপরাহ্ণ ৬৯ বার পঠিত
লাইকি তারকা 'অপু ভাই' গ্রেপ্তার

ডেস্ক রিপোর্টঃ

পথচারীকে হত্যা চেষ্টার অভিযোগে লাইকি তারকা ‘অপু ভাই’কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যার পর তাকে রাজধানীর উত্তরা থেকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পূর্ব থানার ওসি তদন্ত আদিল হোসেন।

সোশ্যাল মিডিয়া লাইকিতে রঙিন চুলে ছোট ভিডিও করে বেশ পরিচিতি লাভ করেন ‘অপু ভাই’। এই মাধ্যমে তাকে অনুসরণ করেন প্রায় ১০ লাখ অনুসারী।

আদিল হোসেন বলেন, রোববার উত্তরায় রাস্তা আটকিয়ে টিকটক করছিলেন অপু ও তার বাহিনী। এসময় পথচারীদের মধ্যে একজন তাদের সরে যেতে বললে অপুর সঙ্গে থাকা যুবকরা ওই ব্যক্তির গায়ে হাত তুলে। আজ সোমবার হত্যা চেষ্টার মামলা হলে অপুকে উত্তরা থেকেই আটক করা হয়।
উত্তরা পূর্ব থানার ওসি তদন্ত আরও বলেন, বর্তমানে থানা হেফাজতেই আছেন তিনি।
তবে মামলাকারীর নাম বলতে পারেননি তিনি।

এদিকে পুলিশ যখন অপুকে আটক করছিল বেশ কয়েকজন অপুকে মারতে থাকে। এমন ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছেন। একজন কাঁচি দিয়ে অপুর চুল কাটার চেষ্টায়ও ছিলেন।

সম্প্রতি মামুন নামের আরেক লাইকি তারকার সঙ্গে মারপিটে জড়ান অপু ভাই। সেসব ভিডিও ভাইরাল হয়েছে।

আরও পড়ুন