ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

লকডাউনের প্রথম দিনে বাঙ্গরা বাজার

অনলাইন সংস্করণ
৫ এপ্রিল ২০২১, ১:২৪ অপরাহ্ণ ৬২ বার পঠিত
লকডাউনের প্রথম দিনে বাঙ্গরা বাজার
বাঙ্গরাবাজার থানা প্রতিনিধিঃ
করোনাভাইরাসের বিস্তার রোধে সারা দেশে শুরু হয়েছে সাত দিনের ‘লকডাউন’। তারই ধারাবাহিকতায় কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানার বাঙ্গরা বাজারে বেড়েছে পুলিশের নজরদারি। কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উম্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে কেনাবেচা করার কথা ছিল। তবে সোমবার সকালে উক্ত বাজারের চিত্র দেখা গেল আগের মতই। সারাদিন ক্রেতাদের উপচেপড়া ভিড় থাকলেও বিকেল গড়াতেই বাজারের সকল দোকান পাট বন্ধ রাখতে দেখা গেছে। খোলা ছিলো ফার্মেসি সহ কিছু মুদি দোকান। রাস্তায় পথচারীদের সবাই স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সচেতন নন। মাস্ক ছাড়াই অনেককে চলাফেরা করতে দেখা গেল বাঙ্গরা বাজার এলাকায়। বাঙ্গরা বাজার থানা অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার কুমিল্লা টাইমস কে জানানা, সারাদেশে ৭দিনের লকডাউন ঘোষণা দেয়া হয়েছে, তাই আমরা জনগনের সার্থে জন সচেতনতামূলক মাইকিংসহ বাজারের সব দোকান পাট নির্ধারিত সময়ে বন্ধ রাখতে আদেশ করেছি।

আরও পড়ুন