ঢাকা ১ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ সতর্কীকরণ সাইনবোর্ড উপেক্ষা করে সড়ক বিভাগের জমি দখল কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ফারুক, সম্পাদক জিতু অগাস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহ্দী আমিন পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ, বৃদ্ধ বাবা-মা সহ আহত ৫ মনোহরগঞ্জে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: উদ্বোধনী ম্যাচে কেগনা সততা ক্লাবের জয় রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০

রাস্তা পার হতে গিয়ে বাস চাপায় দাদি-নাতির মৃত্যু

অনলাইন সংস্করণ
৩ সেপ্টেম্বর ২০২০, ৫:০৬ অপরাহ্ণ ৪০ বার পঠিত
রাস্তা পার হতে গিয়ে বাস চাপায় দাদি-নাতির মৃত্যু
সিলেট জেলা প্রতিনিধিঃ সিলেটের দক্ষিণ সুরমার পারাইচক এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাস চাপায় শিশুসহ দু'জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক বাসটি জব্দ করে। নিহতরা হলেন: দক্ষিণ সুরমার দাউদপুর গাংপার গ্রামের আহমদ আলীর ছেলে রাহাত (৭) ও তার দাদি বিবিজান (৬৫)। নিহতদের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের মোগলাবাজার থানার ওসি ছাহাবুল হোসেন বলেন, বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী বাস তাদেরকে ধাক্কা দিলে তারা রাস্তায় ছিটকে পড়েন। পরে স্থানীয়রা বাসটি আটকে রেখে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুন