ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

রাণীর কুটিরের সীমানা প্রাচীরে প্লাস্টিকের বোতল দিয়ে ঝুলন্ত বাগান

অনলাইন সংস্করণ
৩০ সেপ্টেম্বর ২০২০, ৬:২৫ পূর্বাহ্ণ • ৮১ বার পঠিত
রাণীর কুটিরের সীমানা প্রাচীরে প্লাস্টিকের বোতল দিয়ে ঝুলন্ত বাগান
নিজস্ব প্রতিবেদকঃ ভলান্টিয়ার ফর বাংলাদেশ কুমিল্লা জেলার উদ্যোগে নগরীর রাণীর কুটির এর সামনের সীমানা প্রাচীরের দেয়ালে প্লাস্টিকের বোতলের মাধ্যমে ঝুলন্ত বাগান করেছে একদল স্বেচ্ছাসেবী। গত ২৮ সেপ্টেম্বর এই ইভেন্টেটি অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় ৬০ জন ভলান্টিয়ার উপস্থিত ছিলেন। ভিবিডি-কুমিল্লা জেলার উদ্যোগ এই ইভেন্টে গাছ এবং মাটি দিয়ে সহায়তা করে গার্ডেনার্স লাভারস বাংলাদেশ । এ বিষয়ে ভিবিডি প্রেসিডেন্ট সামি এবং সাধারণ সম্পাদক দাইয়ান জানান, আমাদের আশে পাশে পরিত্যক্ত প্লাস্টিক যেগুলো আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর সেগুলিকে কাজে লাগিয়ে প্রায় ২০০ প্লাস্টিকের বোতল সংগ্রহ করে এই বাগান তৈরি করি। এর প্রধান লক্ষ্যই হল সবাইকে এই কাজে আরো বেশি উৎসাহিত করা এবং বোঝানো যে চাইলেই আমরা সব করতে পারি। আমরা এই গাছ গুলিকে লাগিয়ে দায়িত্ব শেষ করতে চাই না । আমরা কুমিল্লাবাসীর সবার কাছে সাহায্য চেয়েছি যে যখন সে পথে যাবে তাতে যেন নিজের সাধ্যমতো পানি ছিটিয়ে যায়।নিজের শহরকে ভালোবাসতে শিখলে হয়তো দেশটাই একদিন বদলে যাবে।

আরও পড়ুন