ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

রাজারহাটে বাড়ি থেকে তুলে নিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ-প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

অনলাইন সংস্করণ
৮ আগস্ট ২০২০, ৪:০৫ অপরাহ্ণ • ১০২ বার পঠিত
রাজারহাটে বাড়ি থেকে তুলে নিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ-প্রধান আসামিসহ গ্রেপ্তার ২
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মহিধর খন্ডক্ষেত্র গ্রামে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনার দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোর রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন-রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের উমর আলীর ছেলে আব্দুস সালাম (২৫) ও লালমনিরহাট জেলার মহেন্দ্রনগর এলাকার করিমের ছেলে আব্দুল মালেক (২৭)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট উপজেলার ছিনাই গ্রাম থেকে শনিবার ভোররাতে তাদের গ্রেফতার করা হয়। উল্লেখ্য, গত ২৭ জুলাই গভীর রাতে রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের নবম শ্রেণির ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ছুরিকাঘাত করে আহত করে এবং বাড়ির পাশে একটি জঙ্গলে ধর্ষণ করে একদল দুর্বৃত্ত। এছাড়াও দুর্বৃত্তদের হামলায় ধর্ষিতা ছাত্রীর বাবা রেজা শাহ পাহলভি (৪৮) ও মা শাহনাজ পারভীনকে (৩৮) গুরুতর আহত হন। এসময় তার বাড়িতে থাকা স্বর্ণালংকার ও এক লাখ ৬০ হাজার টাকা লুট করে নিয়ে যায় তারা। আহত ছাত্রী ও তার পিতা-মাতা এখনো কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় পরদিন অজ্ঞাত পরিচয় ৪ জনকে আসামী করে রাজারহাট থানায় মামলা দায়ের করা হয়। আসামী গ্রেপ্তারের দাবীতে এলাকায় দু’দফা মানববন্ধন ও সড়ক অবরোধ করেন এলাকাবাসী। পুলিশ শনিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে মুল দুই আসামীকে গ্রেফতার করে। রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার এ প্রতিবেদককে মুঠোফোনে শনিবার রাতে কথা হলে আসামি গ্রেফতারের কথা স্বীকার করেন। পুরো বিষয়টি পরবর্তী পুলিশ সুপার মহোদয়ের নিকট জানতে পারবেন।

আরও পড়ুন