ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

রাজধানীতে কর্মহীন ও দুস্থদের মাঝে "নিরাময় ফাউন্ডেশন" এর ইফতার বিতরণ

অনলাইন সংস্করণ
৫ মে ২০২১, ৩:৫৬ পূর্বাহ্ণ • ৯৫ বার পঠিত
রাজধানীতে কর্মহীন ও দুস্থদের মাঝে "নিরাময় ফাউন্ডেশন" এর ইফতার বিতরণ
নিজস্ব প্রতিনিধি:
মানবতার সেবাই ব্রত হয়ে " সফল আলোর প্রত্যয়ে" এই স্লোগান কে ধারণ করে করোনা মহামারী সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে সংগঠনটির ১লা রমজান থেকে মাসব্যাপী অসহায় ও দুস্থদের ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির অংশ হিসাবে আজ সোমবার ঢাকা জাতীয় শহীদ মিনারে ইফতার বিতরণ কর্মসূচি পালন করা হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী সদস্য মোঃ এরশাদ মাহমুদ ও ইঞ্জিয়ার গাজী সাইদুর রহমান এছাড়াও আরো উপস্থিত ছিলেন ঢাকা শাখার মোঃ ইয়াকুব আলী, মোঃ জিহাদ সহ অন্যান্যরা। এই সময় সংগঠনটির কেন্দ্র নির্বাহী সদস্য মোঃ এরশাদ মাহমুদ ও ইঞ্জিনিয়ার গাজী সাইদুর উভয়ই বলেন আমাদের ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ নুশরাত নূর আম্বিয়া এবং সাধারণ সম্পাদক ডাঃ সব্যসাচী রায় শাওন তাদের দিক নির্দেশনায় সারা দেশে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার ও ঈদসামগ্রী মাসব্যাপী কার্যক্রম চলমান তারই অংশ হিসাবে আজ ঢাকায় এই কর্মসূচি পালন করছি এবং ঈদুল ফিতর এর আগ পর্যন্ত এই কার্যক্রম চলবে।

আরও পড়ুন