ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

রাজধানীতে এনজিও কার্যালয় থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

অনলাইন সংস্করণ
২৮ আগস্ট ২০২০, ৮:৩৬ পূর্বাহ্ণ • ৮৫ বার পঠিত
রাজধানীতে এনজিও কার্যালয় থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
ডেস্ক রিপোর্টঃ রাজধানীর নাখালপাড়ায় একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কার্যালয় থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) সকালে রাজধানীর নাখালপাড়ার লুকাস মোড়ের ৮৫ নং বাসার নিচতলা থেকে দু'জনের মরদেহ উদ্ধার করে তেজগাঁও থানা পুলিশ। উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন, স্বামী আসমত আলী (৪৫) ও স্ত্রী ফারজানার (৩২)। আসমত আলী স্থানীয় বাজারে মাছের ব্যবসা করতেন আর ফারজানা বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) আশা'র অফিস সহকারী ছিলেন। স্বামী আসমত আলীর মরদেহ ঝুলন্ত অবস্থায় ও স্ত্রী ফারজানার মরদেহ মেঝেতে পড়ে ছিল। এ বিষয়ে তেজগাঁও জোনের এডিসি রুবাইয়াৎ জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফারজানাকে মাথার পেছনে আঘাত করে হত্যা করা হয়েছে পরে স্বামী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। তবে, তাদের মধ্যে দীর্ঘদিন যাবৎ পারিবারিক কলোহ চলছিলো। সপ্তাহখানেক আগে তা বেড়ে যাওয়ায় তা সুরাহা করতে গতকাল রাতে আসমত আলী এখানে আসে। নিহতের ছেলে জানান, গতকাল বিকেলে তার বাবা-মা'র ঝগড়া হলে, সেটা মিটিয়ে দিয়ে তিনি চলে যান। পরে রাতের খাবার খাওয়ার জন্য বাসায় আসেন। কিন্তু, কারও কোনো সাড়াশব্দ না পেয়ে পাশেই ভাড়া বাসায় ফিরে যান। এরপর আজ শুক্রবার সকালে এসে পেছনের জানালা দিয়ে মা'কে মেঝেতে পড়ে থাকতে দেখে প্রতিবেশীদের জানান। পরে, স্থানীয়রা পুলিশে খবর দিলে পোনে ১০টার দিকে পুলিশ দরজা ভেঙ্গে স্বামীর ঝুলন্ত এবং মেঝেতে পড়ে থাকা স্ত্রীর মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা জানান, তাদের মধ্যে টাকাপয়সা নিয়ে আগেও ঝগড়া হয়েছে।

আরও পড়ুন