ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

"​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন"

অনলাইন সংস্করণ
২৪ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪৯ অপরাহ্ণ • ১৪৬ বার পঠিত
"​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন"

নিজস্ব প্রতিবেদক

পরিবেশ সুরক্ষায় "গাছ লাগান পরিবেশ বাঁচান, সবুজ পৃথিবী গড়ুন" স্লোগানকে সামনে রেখে সামাজিক ও মানবিক সংগঠন ‘রক্তযোদ্ধা মানব সংগঠন’-এর উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে এক বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।  

​সংগঠনের নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী, গত রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত (১৩, ১৪ ও ১৫ তারিখ) টানা তিন দিনব্যাপী আয়োজিত এই কর্মসূচীতে মোট ৩০০টি ফলজ, ঔষধি, ফুল ও বনজ গাছের চারা রোপণ করা হয়।  

​বৃক্ষরোপণ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রক্তযোদ্ধা মানব সংগঠনের উপদেষ্টা ও কোড়েরপাড় আদর্শ কলেজের অধ্যাপক জনাব শিব সংকর পোদ্দার, জনাব মোশাররফ হোসেন খান এবং জনাব চঞ্চল খাঁন।

​অনুষ্ঠানে রক্তযোদ্ধা মানব সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাহেদ হোসাইন খান, সহকারী কোষাধ্যক্ষ কাজী মারুফ, সাংগঠনিক সম্পাদক ইমরান রাব্বি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক মেহেদী হাসান এবং সদস্য আমিন পাশা ও আরমান।

​কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষকবৃন্দের সার্বিক সহযোগিতা লক্ষ্য করা গেছে। রোডম্যাপের আওতায় বৃক্ষরোপণ করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে:

​১৩ তারিখ: কোড়েরপাড় আদর্শ কলেজ, মেটংঘর বি আর আই এম উচ্চ বিদ্যালয় এবং পান্ডুঘর সামসুদ্দীন আহমেদ ভূঁইয়া উচ্চ বিদ্যালয়।

​১৪ তারিখ: পীর কাশিমপুর রাইসাতুন নেছা উচ্চ বিদ্যালয়, পীর কাশিমপুর গুলশানে চিশতিয়া দাখিল মাদ্রাসা এবং দৌলতপুর দারুস সুন্নাহ রহমানিয়া আলিম মাদ্রাসা।

​১৫ তারিখ: বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়, খামার গ্রাম ও এস আলিম মাদ্রাসা এবং দৌলতপুর নার্গিস নজরুল বিদ্যানিকেতন।

​ সংগঠনের প্রতিষ্ঠাতা-পরিচালক মোঃ ফাহিম সরকার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সবুজ পৃথিবী গঠনে রক্তযোদ্ধা মানব সংগঠন ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে।

আরও পড়ুন