ঢাকা ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র

যুব ও ক্রীড়া বিভাগ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

অনলাইন সংস্করণ
১২ মার্চ ২০২৫, ১০:২৩ অপরাহ্ণ ৫৭ বার পঠিত
যুব ও ক্রীড়া বিভাগ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • জেলা প্রতিনিধি, কুমিল্লা
বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগ কুমিল্লা ৬নং ওয়ার্ডের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) শুভপুর বড় মসজিদ ঈদগাহ মাঠে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এ ইফতার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬নং ওয়ার্ডের যুব ও ক্রীড়া বিভাগের চকবাজার অঞ্চল পরিচালক ও টীম সদস্য ইসমাইল হোসেন এর সঞ্চালনায় এবং যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুল হাই হাসিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ,প্রধান অতিথি মহানগর নায়েবে আমীর মু. মুসলেহ উদ্দিন, সহকারী সেক্রেটারী ও সাবেক কাউন্সিলর মো: মোশারফ হোসেন,কুমিল্লা বারের সভাপতি এডভোকেট শহিদুল্লাহ, যুব ও ক্রীড়া বিভাগের মহানগর সভাপতি কাজী নজির আহম্মদ সহ নগরীর বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক, ইসলামী ব্যক্তিত্ব ও ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ। ইফতার পূর্ব বক্তারা বলেন, ‘গত ১৬ বছর ছিল আমাদের জন্য এক দীর্ঘ চ্যালেঞ্জিং যাত্রা। এই সময়ে আমরা ফ্যাসিজমের করাল গ্রাসে শতাধিক ভাইকে হারিয়েছি, ফ্যাসিজমের নির্যাতনে আমাদের অসংখ্য ভাইয়ের শরীর থেকে রক্ত ঝরেছে, আমাদের অনেক ভাই পঙ্গুত্ব বরণ করেছে, হাজার হাজার ভাই গুম হয়েছেন।আমাদের অসংখ্য ভাই স্বাভাবিক জীবন কাটাতে পারেননি। জনশক্তিদের দমনপীড়নের কথা আমরা কখনো ভুলতে পারব না। অবশেষে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আল্লাহ আমাদের এ শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে মুক্তি দিয়েছেন। যুব সমাজের উন্নয়ন, ইসলামী আদর্শে জীবন গঠনের প্রয়োজনীয়তা এবং সমাজ পরিবর্তনে যুবকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, সুসংগঠিত যুবসমাজই পারে দেশকে আলোর পথে এগিয়ে নিতে, এবং আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে সকলের সহযোগিতা কামনা করেন। সকল দলকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশকে নতুন বাংলাদেশ গড়ার জন্য দৃঢ় প্রত্যয় গ্রহন করুন। বক্তব্য শেষে ৬নং ওয়ার্ডের যে সকল ছাত্র-জনতা বিপ্লবে অংশগ্রহন করেছে তাদেরকে জুলাই-আগষ্ট ২০২৪ বিপ্লবী সম্মাননা প্রদান করা হয়। দোয়া ও মোনাজাতের মাধ্যমে সকলের সুস্বাস্থ্য ও সমৃদ্বির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। দোয়া পরিচালনা করেন শুভপুর বায়তুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা মো: নেয়ামত উল্লাহ বিন আমিন।

আরও পড়ুন