ঢাকা • ১ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও

যুক্তরাষ্ট্রের ভোটের ফল ঝুলে আছে ৬ রাজ্যের অনিশ্চয়তায়

অনলাইন সংস্করণ
৬ নভেম্বর ২০২০, ৫:৪৩ পূর্বাহ্ণ • ৬১ বার পঠিত
যুক্তরাষ্ট্রের ভোটের ফল ঝুলে আছে ৬ রাজ্যের অনিশ্চয়তায়
আন্তর্জাতিক ডেস্কঃ
বাইডেনের জয়ের পাল্লা ভারি থাকলেও এখনো নিশ্চিত নয় কে হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট, ভোট গণনায় রং পাল্টাচ্ছে বার বার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের শেষ মুহুর্তে ঝুলে আছে ছয় রাজ্যের ফল প্রকাশ। রাজ্যগুলো হলো নেভাডা, আলাস্কা, পেনসিলভানিয়া, অ্যারিজোনা, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া। এখন পর্যন্ত পাওয়া ফলে ২শ' ৫৩টি ইলেকটোরাল ভোট পেয়ে এগিয়ে বাইডেন। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২শ' ১৩টি ইলেকটোরাল ভোট। তবে, এত কিছুর পরও, নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না কে হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। নেভাডা ও অ্যারিডোনায় এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। অন্যদিকে আলাস্কা, পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়ায় এগিয়ে ক্ষমতাসীন ডোনার্ড ট্রাম্প। ভোট গণনা থামাতে জর্জিয়া, পেনসিলভেইনিয়া, উইসকনসিন ও মিশিগানে মামলা করেছে ট্রাম্পের প্রচার শিবির। আদালত হস্তক্ষেপ করলে চূড়ান্ত ফল পেতে কয়েক সপ্তাহও লেগে যেতে পারে।

আরও পড়ুন