ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

যশোরে ৪দফা দাবি আদায়ের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

অনলাইন সংস্করণ
২৪ অক্টোবর ২০২০, ৫:৩১ অপরাহ্ণ • ৮০ বার পঠিত
যশোরে ৪দফা দাবি আদায়ের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ
সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ
যশোরের নাভারণে আকিজ বিড়ি ফ্যাক্টরীর শ্রমিকরা অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ৪ দফা দাবি আদায়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেছে।শনিবার সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত তারা ফ্যাক্টরির সামনে অবস্থান করে গাছের গুড়ি ফেলে যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করে রাখে। এ ঘটনায় যশোর- বেনাপোল মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ে সড়কে চলাচলকারী শতশত যানবাহন এবং যাত্রী সাধারণ।বিড়ি শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধে দাবী আদায়ের বিভিন্ন শ্লোগানে উত্তাল হয়ে পড়ে ফ্যাক্টরী এলাকা। ব্যস্ততম সড়কে তীব্র যানজট ও প্রতিবাদী আন্দোলনরত শ্রমিকদের নিয়ন্ত্রণে আনতে স্থানীয় নাভারণ হাইওয়ে থানা পুলিশ, ঝিকরগাছা থানা পুলিশ, নাভারণ সার্কেল এএসপি,ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নাভারণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসে তাদের দাবি পুরণের জন্য আশ্বাস্ত করলে শ্রমিকরা ৪ ঘন্টা পর সড়ক অবরোধ তুলে নেন। পরে শ্রমিক নেতা, প্রশাসন এবং ফ্যাক্টরী কর্তৃপক্ষগণ মিলে এক ঘরোয়া বৈঠকের মাধ্যমে শ্রমিকদের সব দাবি মেনে নেবেন বলে আশ্বস্ত করলেও সোমবার আবারো বৈঠক শেষে সঠিক সিদ্ধান্ত নেবেন এবং আগামী মঙ্গলবার যথা নিয়মে ফ্যাক্টরীর উৎপাদনের কাজ চালু হবে বলে জানান ফ্যাক্টরী কর্তৃপক্ষ। এদিকে বিড়ি শ্রমিকরা জানান,সোমবার বৈঠক শেষে মঙ্গলবার ফ্যাক্টরী খোলা এবং তাদের সব দাবি যথাযথ পূরণ না হলে পুনরায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।

আরও পড়ুন