ঢাকা • ১ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও

যশোরে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের র‍্যালী ও মাস্ক বিতরণ

অনলাইন সংস্করণ
১০ ডিসেম্বর ২০২০, ৪:১২ অপরাহ্ণ • ৫০ বার পঠিত
যশোরে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের র‍্যালী ও মাস্ক বিতরণ
সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ
"ঘুরে দাঁড়াবো আবার, সবার জন্য মানবাধিকার"এই প্রতিপাদ্যকে সামনে রেখে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন যশোর জেলা শাখার আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস উদ্বোধন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে যশোর জেলা প্রশাসক চত্বরে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খাঁন। এসময় প্রধান অতিথি বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করেন এবং মানবাধিকার কর্মী ও সংগঠনকে মানবসেবায় যথাযথ কাজ করার আহবান জানান। সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পক্ষে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমান, আয়ুব আলী রানা, শেখ আমিরুল ইসলাম অপু, হীরক চৌধুরী, মুন্সি আব্দুল্লাহ আল মামুন, আব্দুল হান্নান সহ রাইটস যশোরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক চত্বর থেকে বিভিন্ন সংগঠনের ব্যানারে র‍্যালী প্রদর্শণ করে করোনা সচেতনতায় জনসাধারণের মাঝে মাষ্ক বিতরণ করা হয়।  

আরও পড়ুন