ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

যশোরে ফেনসিডিলসহ নারী-পুরুষ আটক

অনলাইন সংস্করণ
২৯ জানুয়ারি ২০২১, ৫:৩৪ পূর্বাহ্ণ ৬০ বার পঠিত
যশোরে ফেনসিডিলসহ নারী-পুরুষ আটক
সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ
যশোরের শার্শায় ৭৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার বসতপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে। আটকরা হলেন-চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আশান নগর মসজিদ পাড়ার ওয়াদুল হোসেন ওরফে পিকুর ছেলে হাসিবুল হোসেন (৪২) ও যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাসস্ট্যান্ড এলাকার মৃত আজহারুল ইসলামের স্ত্রী শাহানাজ বেগম (৩৫)। পুলিশ সূত্রে জানায়,গোপন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের (এএসআই) ফিরোজ আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে সাতমাইল–গোগা সড়কের বসতপুর অটো রাইস মিলের সামনে অবস্থান নেন।এসময় গোগা বাজার থেকে আসা একটি ইজিবাইক তল্লাশি করে একজন নারী ও একজন পুরুষকে আটক করা হয়। পরে তাদের গায়ে বিশেষ কায়দায় কটির ভেতর থেকে ৭৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ ব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন