ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

যশোরে পাচারকারীর কোমরে মিললো স্বর্ণেরবার, আটক ১

অনলাইন সংস্করণ
১১ মার্চ ২০২১, ৩:০০ অপরাহ্ণ ৫৬ বার পঠিত
যশোরে পাচারকারীর কোমরে মিললো স্বর্ণেরবার, আটক ১
সোহেল রানা,যশোর প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল থেকে (এক কেজি ১'শ ৬৬গ্রাম ওজনের) ১০পিস স্বর্ণের বারসহ আব্দুল ওহাব (৪০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার বিকালে যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালি চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক আব্দুল ওহাব বেনাপোল পোর্ট থানাধীন ছোট আঁচড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। বিজিবি সূত্রে জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, এক স্বর্ণ পাচারকারী স্বর্ণে একটি চালান নিয়ে নাভারণ বাজার থেকে ইজিবাইকে বেনাপোলের উদ্দেশ্যে রওনা হয়েছে।এমন সংবাদের ভিত্তিতে আমড়াখালী চেকপোস্টের হাবিলদার নুরুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা টহল জোরদার করে।পরে ইজিবাইকে থাকা আব্দুল ওহাবকে আটক করা হয়।এসময় তার শরীরে তল্লাশি করে কোমরে বিশেষ কায়দায় লুকানো ১০পিস (এক কেজি ১'শ ৬৬ গ্রাম ওজনের)স্বর্ণেরবার পাওয়া যায়।যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮০ লাখ টাকা। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল সেলিম রেজা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,আটক পাচারকারীর নামে মামলা দায়ের করে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন