ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

যশোরে ট্রাকের ধাক্কায় ঝরে গেল তাজা ৪ প্রাণ

অনলাইন সংস্করণ
২৭ জুন ২০২১, ৭:৪২ অপরাহ্ণ • ৯৪ বার পঠিত
যশোরে ট্রাকের ধাক্কায় ঝরে গেল তাজা ৪ প্রাণ
যশোর প্রতিনিধিঃ
যশোর প্রাইভেটকার ওভারটেক করতে গিয়ে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারের থাকা চারজন নিহত হয়েছেন। রোববার (২৭ জুন) দুপুরের দিকে যশোর-বেনাপোল সড়কের মালঞ্চী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ সময় আশঙ্কাজনক অবস্থায় একজনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় না পাওয়া গেলেও তারা চট্টগ্রামের বিভিন্ন এলাকার গরু ব্যবসায়ী বলে জানা গেছে। নাভারণ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন বলেন, বেনাপোলের দিকে প্রাইভেটকার ও ট্রাক যাওয়ার সময় মালঞ্চী গ্রামে পৌঁছালে প্রাইভেটকার ট্রাককে ওভারটেক করতে গেলে ট্রাকের ধাক্কায় এ দূর্ঘটনা ঘটে। প্রাইভেটকারের চার আরোহী ঘটনাস্থলেই নিহত হয়।একজনকে গুরুতর গুরুতর অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে, তবে তার অবস্থা আশঙ্কাজনক। প্রতক্ষদর্শীরা জানিয়েছেন, নিহতরা সবাই চট্টগ্রামের বাসিন্দা ও গরু ব্যবসায়ী। আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে প্রাইভেটকারে করে গরু কিনতে যশোরের শার্শা-বেনাপোল এসেছিলেন।

আরও পড়ুন