ঢাকা • ৩০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও

যশোরে ঘাতক বাস কেড়ে নিলো দুই ভাইয়ের প্রাণ

অনলাইন সংস্করণ
৬ অক্টোবর ২০২০, ২:৫২ অপরাহ্ণ • ৫১ বার পঠিত
যশোরে ঘাতক বাস কেড়ে নিলো দুই ভাইয়ের প্রাণ
সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছায় বাসের চাকায় পিষ্ট হয়ে দুই খালাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।সোমবার রাত ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণ কলোনী মোড় নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে।এঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন- যশোরের শার্শা উপজেলার গয়ড়া গ্রামের লোকমান হোসেনের ছেলে বিপুল (২০) ও বেনাপোল পুটখালী গ্রামের রেজাউল ইসলামের ছেলে মুরাদ হোসেন (২৩)।তারা উভয়ই ওয়াইফাই কেবল অপারেটর হিসাবে কাজ করত।দুইজনই কাজির বেড় গ্রামের নানা গোলাম নবীর বাড়িতে বসবাস করতো। নিহতের পরিবার সূত্রে জানা যায়,বিপুল ও মুরাদ ওয়াইফাই কেবলের কাজে ভাড়ায় মোটরসাইকেলযোগে ঝিকরগাছা থেকে কাজ সেরে বাসায় ফিরছিল। পথিমধ্যে নাভারণ কলোনী মোড় নামকস্থানে পৌছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি পরিবহণ তাদেরকে ধাক্কা দেয়।এতে পিছন থেকে বিপুল ও মুরাদ পড়ে গিয়ে পরিবহনের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। নাভারণ হাইওয়ে থানা পুলিশের (এসআই) টিটো দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনা ঘটার ২০ মিনিট পর আমরা জানতে পেরেছি। আমরা চেষ্টা চালাচ্ছি ঘাতক বাসটি সনাক্ত করার জন্য।এদিকে একই সাথে দুই খালাতো ভাইয়ের অকাল মৃত্যুতে নিহতের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন