ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা

যশোরের বেনাপোলে ট্রাকের ধাক্কায় সাংবাদিক নিহত

অনলাইন সংস্করণ
১৫ ফেব্রুয়ারি ২০২১, ৫:২৮ পূর্বাহ্ণ ৫৩ বার পঠিত
যশোরের বেনাপোলে ট্রাকের ধাক্কায় সাংবাদিক নিহত
সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ
যশোর বেনাপোল স্থলবন্দর এলাকায় ট্রাকের ধাক্কায় সাংবাদিক লোকমান হোসেন (৩৫) নিহত হয়েছেন। রোববার (১৪ ফেব্রুয়ারী) ভোর ৪টায় উন্নত চিকিৎসা নিতে ঢাকা যাওয়ার পথে মানিকগঞ্জে তার মৃত্যু হয়। নিহত লোকমান হোসেন সিঅ্যান্ডএফ এজেন্ট মাহিবী এন্টারপ্রাইজের স্টাফ ছিলেন। চাকুরীর পাশাপাশি তিনি সংবাদপত্র ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। এর আগে গতকাল সন্ধ্যায় তিনি গুরুতর আহত হন। বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, গতকাল সন্ধ্যায় তিনি চেকপোস্ট কার্গো শাখার কাজ শেষে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে ফিরছিলেন। এসময় বেনাপোল বন্দর সড়কে পথচারীকে বাঁচাতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে সজোরে ধাক্কা খেলে মাথায় আঘাত পেয়ে ট্রাকের নিচে চলে যান।এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসা দেওয়া জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।

আরও পড়ুন