ময়মনসিংহে মাইক্রোবাস পুকুরে পড়ে এক পরিবারের ৮ জন নিহত
অনলাইন সংস্করণ
১৮ আগস্ট ২০২০, ৯:৫৫ পূর্বাহ্ণ
•
৫৮ বার পঠিত
ডেস্ক রিপোর্টঃ
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাষাটি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস পুকুরে পড়ে ৮ জন নিহত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে। মাইক্রোবাসটি ময়মনসিংহ থেকে শেরপুর যাচ্ছিলো। নিহতদের মধ্যে এক শিশু, চার নারী ও তিনজন পুরুষ রয়েছে। এ মুহূর্তে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিস। পুলিশ জানায়, মাইক্রোবাসটিতে ১৪ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপপরিচালক পান্নাত বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে এক শিশু, ৫ নারী ও ২ পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
জানা গেছে, ময়মনসিংহের ভালুকা থেকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় যাওয়ার পথে ফুলপুরের বাশাতি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায় মাইক্রোবাসটি। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস।
এ সময় শিশুসহ ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়। জীবিত উদ্ধার করা হয় দু’জনকে। ওই মাইক্রোবাসে মোট ১৪ জন যাত্রী ছিলেন। তারা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। বাকিদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।