ঢাকা • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর

মুরাদনগরে ৫ কোটি টাকা মূল্যের ২৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

অনলাইন সংস্করণ
১৩ জুন ২০২৩, ২:৩৬ অপরাহ্ণ • ৫৪ বার পঠিত
মুরাদনগরে ৫ কোটি টাকা মূল্যের ২৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
  • নজরুল ইসলাম, মুরাদনগর দক্ষিন:
কুমিল্লার মুরাদনগরে অবৈধভাবে গড়ে উঠা প্রায় ২৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে মুরাদনগর উপজেলা প্রশাসন। মঙ্গলবার দিনব্যাপী উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পান্তি বাজারে পান্তি-পাহাড়পুর সড়কের পাশে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মো. নাজমুল হুদার নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, সারা দেশের সরকারী খাস জমি উদ্ধারের অংশ হিসাবে কুমিল্লা জেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলার পান্তি বাজারে পান্তি মৌজায় ২৮ শতক সরকারী জমির উপর অবৈধভাবে গড়ে উঠা প্রায় ৫ কোটি টাকা মূল্যের ২৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মো. নাজমুল হুদা বলেন, সারা দেশের ন্যায় সরকারের অবৈধভাবে দখলকৃত জমি উদ্ধারের অংশ হিসাবে জেলা প্রশাসনের নির্দেশনায় মুরাদনগর উপজেলার পান্তি বাজারে দখলকৃত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৫ কোটি টাকা মূল্যের ২৮ শতাংশ জমি উদ্ধার করা হয়। সরকারী খাস জমি উদ্ধারে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন