ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদনগরে ২০ কেজি গাঁজা ও একটি সি.এন.জি সহ মাদক ব্যবসায়ী আটক

অনলাইন সংস্করণ
১২ এপ্রিল ২০২১, ১১:০৯ পূর্বাহ্ণ ৬৬ বার পঠিত
মুরাদনগরে ২০ কেজি গাঁজা ও একটি সি.এন.জি সহ মাদক ব্যবসায়ী আটক
সাজ্জাদ হোসেন শিমুলঃ
কুমিল্লার মুরাদনগরে ২০ কেজি গাঁজা ও একটি সি.এন.জি সহ সুজন মিয়া (১৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার (১১ মে) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের মানিকের চায়ের দোকান এলাকায় মুরাদনগর—হোমনা সড়কে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটককৃত সুজন মিয়া জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর গ্রামের জাকির হোসেনের ছেলে। মুরাদনগর থানার অফিসার ইনচার্জা মোঃ সাদেকুর রহমান বলেন, মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান স্যারের নেতৃত্বে আমিসহ এস.আই আবু হেনা মোঃ মোস্তফা রেজা, এ.এস.আই মোঃ নুর আজম, এ.এস.আই মোঃ হুমায়ুন কবির ও এ.এস.আই মোতালেবসহ সঙ্গীয় ফোসের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা সদরের মানিকের চায়ের দোকানের সামনে মুরাদনগর—হোমনা সড়কের উপর অভিযান পরিচালনা করি। এসময় মুরাদনগর থেকে পার্শবর্তী উপজেলা হোমনা গামী একটি সি.এন.জি তল্লাশী করে ২টি স্কুল ব্যাগে ১৬ কেজি ও একটি শপিং ব্যাগে ৪ কেজিসহ মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় সোমবার দুপুরে ওই মাদক ব্যবসায়ী সুজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন