ঢাকা ২৬ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র চেয়ারম্যান পদে নির্বাচন করতে হলে শিক্ষাগত অনার্স বা ডিগ্রি পাশ হতে হবে - হাইকোর্ট ঋণের কিস্তি তুলতে এসে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এনজিওকর্মী আটক ফুটবল ফাইনালের পর পারিবারিক কলহ, অভিমানে প্রাণ দিলেন যুবক রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট

মুরাদনগরে সেই যুবলীগ নেতার ড্রেজার জব্দ ও এক লক্ষ টাকা জরিমানা

অনলাইন সংস্করণ
৪ এপ্রিল ২০২৩, ১২:০৭ অপরাহ্ণ ৪৬ বার পঠিত
মুরাদনগরে সেই যুবলীগ নেতার ড্রেজার জব্দ ও এক লক্ষ টাকা জরিমানা
  • নিজস্ব প্রতিবেদক, মুরাদনগর:
"মুরাদনগরে অবৈধ ড্রেজার দিয়ে গোমতী নদী থেকে মাটি উত্তোলনের অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে" এমন শিরোনামে গত ১৩ই ফেব্রুয়ারি দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর দিনই ওই স্থানে অভিযান চালায় মুরাদনগর উপজেলা প্রশাসন। অভিযানের পূর্বেই ড্রেজার মেশিন গোমতী নদী থেকে সরিয়ে ফেলায় সেই সময় অভিযুক্ত সেই যুবলীগ নেতার বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করতে পারেনি প্রশাসন। তারই জের ধরে মঙ্গলবার সকালে গোমতী নদীতে চলমান সেই অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এসময় গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ২টি ড্রেজার মেশিন ও ৫০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়েছে। এসময় নবীপুর (পশ্চিম) ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামের রুপ মিয়া সরকারের ছেলে যুবলীগ নেতা মোঃ জাহাঙ্গীরকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন ভূইয়া জনী ও সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হুদা। অভিযান পরিচালনায় প্রয়োজনীয় আইনানুগ সহযোগিতা করেন মুরাদনগর থানা পুলিশ। উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন ভূইয়া জনী বলেন, আমরা অবৈধ ড্রেজারের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মেশিন, পাইপ জব্দসহ জেল ও জরিমানা করে আসছি। উপজেলার কৃষিজমি ও নদী রক্ষার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন