ঢাকা ২৯ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন

মুরাদনগরে সিএনজি চালক হত্যার ঘটনায় গ্রেফতার দুই

অনলাইন সংস্করণ
১৯ অক্টোবর ২০২১, ১:১৬ অপরাহ্ণ ৩৭ বার পঠিত
মুরাদনগরে সিএনজি চালক হত্যার ঘটনায় গ্রেফতার দুই
সাজ্জাদ হোসেন শিমুল:
কুমিল্লার মুরাদনগরে নিখোঁজের ৬দিন পর সিএনজি চালকের গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার নবীপুর (পশ্চিম) ইউনিয়নের নবীপুর গ্রামের হিরন মিয়ার ছেলে জুয়েল মিয়া (২২) ও একই গ্রামের হারুন মিয়ার ছেলে সুজন ওরফে রহিম (২১)। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান বলেন, এ ঘটনায় নিহত সিএনজি চালক হেলাল উদ্দিনের বড় ভাই জালাল উদ্দিন বাদী হয়ে ৫ জনকে আসামী করে একটি এজাহার দায়ের করেছে। সোমবার রাতে অভিযান পরিচালনা করে এজাহার নামীয় ৪ ও ৫ নং আসামীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বলা যাবে কি কারনে এই হত্যাকান্ড হয়েছে। বুধবার গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। বাকি আসামীদেরকে ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। প্রেক্ষাপট: সোমবার দুপুরে উপজেলার নবীপুর-শ্রীকাইল সড়কের নিউ থ্রী-ষ্টার ব্রিকস্ ফিল্ডের পাশের একটি ডোবা থেকে নিখোঁজ হওয়ার ৬দিন পর হেলাল উদ্দিন(২২) নামের এক সিএনজি চালকের গলাকাটা লাশ উদ্ধার করে মুরাদনগর থানা পুলিশ। নিহত হেলাল উদ্দিন উপজেলার রহিমপুর গ্রামের হিরন মিয়ার ছেলে।

আরও পড়ুন