ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

মুরাদনগরে সরকারী নির্দেশনা অমান্য করায় জরিমানা

অনলাইন সংস্করণ
১৫ এপ্রিল ২০২১, ৪:৫৫ পূর্বাহ্ণ • ৮৪ বার পঠিত
মুরাদনগরে সরকারী নির্দেশনা অমান্য করায় জরিমানা
সাজ্জাদ হোসেন শিমুল:
কুমিল্লার মুরাদনগরে প্রাণঘাতি করোনার সংক্রমণ রোধ ও ২য় ধাপ মোকাবেলায় সরকারের ঘোষিত ৭ দিনের লকডাউনের প্রথম দিনে নির্দেশনা অমান্য করায় বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানা করেছেন ভাম্যমাণ আদালত। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিষেক দাশ এর নের্তৃত্বে ভাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাদেকুর রহমান। জানা যায়, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রন রাখতে সরকারের দেওয়া নির্দেশনা নিশ্চিত করতে উপজেলার সদর এলাকা, কোম্পানিগঞ্জ বাজার, নহল চৌমুহনী, বাখরাবাদ বাজারসহ বিভিন্ন স্থানে লকডাউন উপেক্ষা করে অপ্রয়োজনীয় দোকানপাট খোলা রাখা, বিক্রেতারা মাস্ক না পরে ব্যবসা পরিচালনা করা, অপ্রয়োজনীয় ভাবে মাক্স না পরে ঘর থেকে বাহিরে বের হওয়াসহ বিভিন্নভাবে সরকারের নির্দেশনা ভঙ্গ করার অপরাধে তাদেরকে ভাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ১২টি মামলার বিপরীতে ২৭১০০ টাকা জরিমানা করা হয়েছে। এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে বাধ্যতামূলক মাস্ক ব্যবহারে আরও কার্যকর ভূমিকা নেওয়া হবে। এছাড়া সরকারের ঘোষিত লকডাউন মানতে ও সাধারণ মানুষকে সচেতন করতে প্রতিনিয়ত মোবাইল ভাম্যমান আদালত অব্যাহত থাকবে।

আরও পড়ুন