ঢাকা • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর

মুরাদনগরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

অনলাইন সংস্করণ
১৮ এপ্রিল ২০২১, ৫:৪৯ পূর্বাহ্ণ • ৬৪ বার পঠিত
মুরাদনগরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ভ্রাম্যমান আদালতের জরিমানা
মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে প্রাণঘাতি করোনার সংক্রমণ রোধে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করার অপরাধে ব্যবসায় প্রতিষ্ঠান, গাড়ি চালক ও পথচারীদের ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা করা করেছে। শনিবার দুপুরে উপজেলার সদর ও কোম্পানীগঞ্জ বাজার এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিষেক দাশ এর নেতৃত্বে ভাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এসময় ব্যবসায় প্রতিষ্ঠান খোলা রাখা, জরুরী পন্য ব্যতীত পণ্যবাহী গাড়ি বের করা, মাক্সবিহীন বিনা প্রয়োজনে বাহিরে বের হওয়াসহ বিভিন্ন অপরাধে ২৭টি মামলায় ১২ হাজার ৬’শ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) মীর আবিদুর রহমান ও মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাদেকুর রহমানের নেতৃত্বে মুরাদনগর থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমান আদালতে সহযোগিতা করেন। এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে বাধ্যতামূলক মাস্ক ব্যবহারে আরও কার্যকর ভূমিকা নেওয়া হবে। এছাড়াও সরকারের ঘোষিত নিষেধাজ্ঞা মানাতে ও সাধারণ মানুষকে সচেতন করতে প্রতিনিয়ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন