ঢাকা ২৯ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন

মুরাদনগরে ভ্রাম্যমান আদালতে ৭ চালকসহ ১ ব্যবসায়ীকে জরিমানা

অনলাইন সংস্করণ
২৬ জুন ২০২৫, ৪:৫০ অপরাহ্ণ ৩৮ বার পঠিত
মুরাদনগরে ভ্রাম্যমান আদালতে ৭ চালকসহ ১ ব্যবসায়ীকে জরিমানা
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে ৭ জন চালকসহ ১ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবদুর রহমান। অভিযানে নিষিদ্ধ হর্ণ ব্যবহার করার জন্য ২ বাস চালককে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী ২ টি মামলায় ৪ হাজার টাকা, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ অনুযায়ী ৩ বাস চালককে ৩টি মামলায় ৭ হাজার টাকা, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ অনুযায়ী ১ জন ব্যবসায়ীকে ১ হাজার টাকা, সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ২ জন ট্রাক চালককে ২টি মামলায় ২০ হাজার টাকাসহ মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনায় মুরাদনগর থানার এসআই আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা সহযোগিতা করেন । মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুর রহমান বলেন, নিয়মিত ভ্রাম্যমান আদালতের অংশ হিসেবে আজ অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের অভিযান অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন