ঢাকা ১৭ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা মুরাদনগরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল বেইলি সেতু ভেঙে নদীতে, দুর্ভোগে দুই জেলার হাজারো মানুষ

মুরাদনগরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেপ্তার

অনলাইন সংস্করণ
৩ আগস্ট ২০২১, ৯:৫৭ পূর্বাহ্ণ ৪৮ বার পঠিত
মুরাদনগরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেপ্তার
সাজ্জাদ হোসেন শিমুল:
কুমিল্লার মুরাদনগরে বুদ্ধি প্রতিবন্ধী এক মুসলিম কিশোরীকে (১১) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত সনাতন ধর্মালম্বী কিশোর চন্দ্র সরকার (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার দারোরা ইউনিয়নের পদুয়া গ্রামের সঞ্জু চন্দ্র সরকারের রান্না ঘরে এ ধর্ষণের ঘটনাটি ঘটে। অভিযুক্ত কিশোর চন্দ্র সরকার উপজেলার পদুয়া গ্রামের সুকেন চন্দ্র সরকারের ছেলে। সোমবার (২ আগষ্ট) রাতে এ ঘটনায় একটি মামলা করা হয়। অভিযোগ সূত্রে ও ওই কিশোরীর পরিবার জানায়, বৃহস্পতিবার দুপুরে কিশোর চন্দ্র সরকার প্রতিবন্ধী কিশোরীকে টাকা ও চিপ্স কিনে দেয়ার কথা বলে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ওই কিশোরী ঘটনাটি তার পরিবারকে অবহিত করে। এ বিষয়ে স্থানীয় ভাবে বিষয়টিকে সালিশের মাধ্যমে নিষ্পত্তি করতে না পারায়, সোমবার রাতে মুরাদনগর থানায় এসে অভিযোগ দায়ের করেন ওই কিশোরীর মা। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় অভিযুক্ত কিশোর চন্দ্র সরকারকে গ্রেফতার করে। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান ঘটনাটি নিশ্চিত করে জানান, বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় তার মা বাদী হয়ে মুরাদনগর থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার ওই কিশোরীকে মঙ্গলবার দুপুরে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন