ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদনগরে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ ৪জন আটক

অনলাইন সংস্করণ
৬ মার্চ ২০২১, ১২:৩৭ অপরাহ্ণ ৫৬ বার পঠিত
মুরাদনগরে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ ৪জন আটক
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার মুরাদনগরে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজাসহ ৪জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর ও নবীপুর পশ্চিম ইউনিয়নের নবীপুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, বাখরনগর গ্রামের মৃত মোহন মিয়ার ছেলে মালু মিয়া (৫০), একই গ্রামের মৃত মনু মিয়ার ছেলে ইউনুস মিয়া (৬২), নবীপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে সালাউদ্দিন (৩৩) ও একই গ্রামের মৃত আবু তাহেরের ছেলে এরশাদ মিয়া (২৭)। থানা সূত্রে জানা যায়, মুরাদনগর থানার এসআই হামিদুল ইসলাম তার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তেতে শুক্রবার রাত ৯টার দিকে বাখরনগর এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৫শ গ্রাম গাঁজাসহ মালু মিয়া ও ইউনুস মিয়াকে আটক করে। পরে রাত ১১টা ৩০মিনিটের সময় নবীপুর উজির মোহাম্মদ হাজী বাড়ী এলাকায় একই ভাবে অভিযান পরিচালনা করে প্রায় ৪শ গ্রাম গাঁজাসহ আটক করা হয় সালাউদ্দিন ও এরশাদকে। এ বিষয়ে মুরাদনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাদেকুর রহমান জানান, তার নির্দেশনায় এসআই হামিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটকের পর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন