ঢাকা ১৭ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা মুরাদনগরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল বেইলি সেতু ভেঙে নদীতে, দুর্ভোগে দুই জেলার হাজারো মানুষ

মুরাদনগরে পুকুর থেকে সেচ প্রকল্পের মালিকের গলাকাটা মরদেহ উদ্ধার

অনলাইন সংস্করণ
১৪ জুলাই ২০২৬, ৪:৩৮ অপরাহ্ণ ১০১ বার পঠিত
মুরাদনগরে পুকুর থেকে সেচ প্রকল্পের মালিকের গলাকাটা মরদেহ উদ্ধার

মুরাদনগর (কুমিল্লা) 

কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের লক্ষিপুর গ্রামে একটি পুকুর থেকে অহিদ ভুইয়া (৬০) নামে এক সেচ প্রকল্পের মালিকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলার লক্ষিপুর গ্রামের বাদশা মিয়ার বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অহিদ ভুইয়া একই গ্রামের মৃত দুদ মিয়ার ছেলে। তিনি স্থানীয়ভাবে বিএডিসির সেচ প্রকল্প পরিচালনা করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী মুরাদনগর থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে গলাকাটা অবস্থায় মরদেহটি উদ্ধার করে। পরিবারের সদস্যরা মরদেহটি অহিদ ভুইয়ার বলে শনাক্ত করেন।

মুরাদনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মহিন উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে গলাকাটা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, নিহত ব্যক্তি স্থানীয় একটি সেচ প্রকল্পের মালিক ছিলেন। তার সেচ প্রকল্পের ঘর থেকে প্রায় ৪০০ গজ দূরের একটি পুকুরে মরদেহটি পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় তাকে জবাই করে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে রেখে যায়।

ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন