ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা

মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার

অনলাইন সংস্করণ
১১ নভেম্বর ২০২৫, ৪:৪৪ অপরাহ্ণ ৭২ বার পঠিত
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: মুরাদনগরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের ধর্মবিষয়ক সম্পাদক মোঃ রুবেল মিয়া(২৬)কে গ্রেপ্তার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। মঙ্গলবার(১১ নভেম্বর) ভোরে কুমিল্লার মুরাদনগর উপজেলার চাপিতলা ইউনিয়নের রাজা চাপিতলা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার(১১ নভেম্বর) ভোরে তাকে কুমিল্লার মুরাদনগর উপজেলা ৮ নং চাপিতলা ইউনিয়নের চাপিতলা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। কিছু দিন ধরেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আ’লীগের ঝটিকা মিছিলের প্রবণতা বেড়েছে। তারই একটার প্রস্তুতি নিচ্ছিলেন রুবেল মিয়া। মঙ্গলবার ভোরে চাপিতলা গ্রামে অভিযান কার্যক্রম চালিয়ে তাকে গ্রেফতার করে বাঙ্গরা বাজার থানা ওসি মাহফুজুর রহমানের একটি দল। বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগরী উত্তর ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন মোঃ রুবেল মিয়া। আওয়ামী সরকার পতনের পর থেকে তিনি রাজধানীতে নাশকতা ও অরাজকতা সৃষ্টির পরিপল্পনা ও নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল আয়োজনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতেন বলে জানা গেছে। ক্ষমতায় থাকাকালে তিনি ছাত্রদের বেশ হয়রানির শিকার করতেন বলে জানা যায়।

আরও পড়ুন