ঢাকা ৩০ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন

মুরাদনগরে চুরি হওয়া স্বর্ণালংকার ২৪ঘন্টার মধ্যে উদ্ধার, চক্রের নারী সদস্য আটক

অনলাইন সংস্করণ
১৩ জুন ২০২৩, ৫:৪৩ পূর্বাহ্ণ ৪০ বার পঠিত
মুরাদনগরে চুরি হওয়া স্বর্ণালংকার ২৪ঘন্টার মধ্যে উদ্ধার, চক্রের নারী সদস্য আটক
  • নাজিম উদ্দিন, নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার মুরাদনগরে জুয়েলারী দোকান থেকে চুরি হওয়া ৯ভরি স্বর্ণালংকার ২৪ঘন্টার মধ্যে উদ্ধার করতে সক্ষম হয়েছে মুরাদনগর থানা পুলিশ। এসময় চুরির সাথে জড়িত এক নারী সদস্যকেও গ্রেফতার করা হয়। রবিবার ভোররাতে পাশ^র্বর্তী হোমনা উপজেলার গুনিয়ারচর গ্রাম থেকে স্বর্ণ উদ্ধার ও আসামীকে আটক করে পুলিশ। এসময় নগদ ৩লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। আটককৃত আসামী রুনা আক্তার সামিরা ওরফে ফাতেমা (২২) হোমনা উপজেলার ছোট গুনিয়ারচর গ্রামের আতাউর রহমানের মেয়ে।   জানা যায়, মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের নিপুন জুয়েলার্স থেকে রবিবার দুপুরে ক্রেতার ছদ্মবেশে এক নারী চোর সদস্য গলার চেইন, হাতের বালা, কানের দুল, আংটিসহ ৯ভরি ওজনের স্বর্ণালংকার চুরি করে কৌশলে পালিয়ে যায়। পরে দোকানের মালিক নিপুন বণিক বিষয়টি টেরপেয়ে মুরাদনগর থানায় অভিযোগ দায়ের করেন। দিনদুপুরে দোকান থেকে স্বর্ণালংকার চুরির অভিযোগ পেয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল বারী ইবনে জলিল দ্রুত টিম গঠন করে বিভিন্নস্থানে সাড়াশি অভিযান পরিচালনা করেন। এতে সফলতাও আসে অল্প সময়ের মধ্যে। মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন ও এসআই ওমর ফারুকের নেতৃত্বে পুলিশ বিভিন্ন প্রযুক্তির সহায়তায় ঘটনার ২৪ঘন্টা পর হওয়ার আগেই রবিবার ভোররাতে পাশ^র্বর্তী হোমনা উপজেলার গুনিয়ারচর গ্রাম থেকে চুরি হওয়া স্বর্ণালংকার নগদ ৩লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার ও আসামী রুনা আক্তার সামিরা ওরফে ফাতেমাকে আটক করতে সক্ষম হয়। এদিকে ঘটনার পর দ্রুত সময়ের মধ্যে চুরি হওয়া মালামাল উদ্ধার ও আসামী গ্রেফতার হওয়ায় থানা পুলিশের প্রতি আস্থা ফিরে এসেছে জুয়েলারী ব্যবসায়ীদের। ব্যবসায়ী নিপুন বণিক বলেন, চুরির ঘটনায় আমি একদম ভেঙ্গে পড়ে ছিলাম। কিন্তু পুলিশ দ্রুত সময়ের মধ্যে স্বর্ণ উদ্ধার ও আসামী গ্রেফতার করার আমি স্বস্থি পেয়েছি। পুলিশের প্রতি ব্যবসায়ীদের আস্থা অনেকগুন বেড়েছে। মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল বারী ইবনে জলিল বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথে প্রযুক্তির সহায়তা নিয়ে দ্রুত সময়ের মধ্যে মালামাল উদ্ধার ও আসামী গ্রেফতারে সক্ষম হই। সোমবার দুপুরে মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মানুষের জানমাল রক্ষায় মুরাদনগর থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

আরও পড়ুন