ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

মুরাদনগরে গোমতী নদীর চরে এসিল্যান্ড’র অভিযান, লাখ টাকা জরিমানা

অনলাইন সংস্করণ
২৭ অক্টোবর ২০২৩, ৬:২২ পূর্বাহ্ণ • ৯৩ বার পঠিত
মুরাদনগরে গোমতী নদীর চরে এসিল্যান্ড’র অভিযান, লাখ টাকা জরিমানা
  • মো: সাজ্জাদ হোসেন শিমুল:
মুরাদনগর উপজেলায় গোমতী নদীর চর থেকে অবৈধ ভাবে মাটি কাটাচক্রের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা।
বৃহস্পতিবার বিকেলে গোমতী নদীর উপজেলার হিরাকান্দা অংশে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ ভাবে নদীচর থেকে মাটি কাটার দায়ে মাটি ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ১,০০,০০০/- একলক্ষ টাকা জরিমানা করা হয়।
জানা যায়, এসিল্যান্ড নাসরিন সুলতানা নিপা গত সেপ্টেম্বর মাসে মুরাদনগর উপজেলায় যোগদান করার পর থেকে জেলা প্রশাসক খন্দকার মুহাম্মদ মুশফিকুর রহমান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দিন ভূইয়া জনি’র নির্দেশনায় ও সার্বিক সহযোগিতায় তিন ফসলী কৃষিজমি থেকে অবৈধ ড্রেজার র্নিমূলের লক্ষ্যে ২মাসে প্রায় অর্ধশত ড্রেজার মেশিন ও পাঁচ হাজার ফুট পাইপ (পরিবহনে সমস্যা থাকায়) বিনষ্ট করেছেন।
ফসলী জমি রক্ষায় ড্রেজার সিন্ডিকেটের বিরুদ্ধে উপজেলা প্রশাসন লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে গোমতী নদীর চর হিরাকান্দা অংশে মাটিকাটা চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। অভিযানে অবৈধ ভাবে নদীচর থেকে মাটি কাটার দায়ে ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে একলক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত জাহাঙ্গীর আলম এমন কর্মকান্ড পুনরায় করবেনা না মর্মে প্রশাসনের নিকট মুচলেকা প্রদান করেন।
 মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দিন ভূঞা জনী বলেন, মুরাদনগর উপজেলা প্রশাসন ড্রেজার ও নদীচরের মাটিকাটা চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। পরিপূর্ন নির্মূল না হওয়া পর্যন্ত চলমান থাকবে।

আরও পড়ুন