ঢাকা ৩০ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অগাস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহ্দী আমিন পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ, বৃদ্ধ বাবা-মা সহ আহত ৫ মনোহরগঞ্জে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: উদ্বোধনী ম্যাচে কেগনা সততা ক্লাবের জয় রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার

মুরাদনগরে এসিল্যান্ড নাজমুল হুদার অভিযানে ২০টি ড্রেজার মেশিন জব্দ

অনলাইন সংস্করণ
২৩ জুন ২০২৩, ৪:১৪ অপরাহ্ণ ৪০ বার পঠিত
মুরাদনগরে এসিল্যান্ড নাজমুল হুদার অভিযানে ২০টি ড্রেজার মেশিন জব্দ
  • নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার মুরাদনগরে তিন ফসলী কৃষি রক্ষয় অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদা। এসময় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন —২০১০ অনুসারে একদিনে রেকর্ড পরিমান ২০টি অবৈধ ড্রেজার মেশিন ও ১১শত পাইপ বিনষ্ট করা হয়েছে। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বাঙ্গরা বাজার থানার পূর্ব ধইর পূর্ব ও পূর্ব ধইর পশ্চিম ইউনিয়নের নবীয়াবাদ ও জানঘর গ্রামে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। জানা যায়, মুরাদনগর উপজেলায় মাটিখেকো ড্রেজার ব্যবসায়ীদের হাত থেকে তিন ফসলী কৃষি জমি রক্ষায় নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে মুরাদনগর উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে শুক্রবার দিনব্যাপী এযাবত কালের সবচেয়ে বড় অভিযান পরিচালনা করা হয়। এসময় মুরাদনগরে ড্রেজার অভিযানের মাধ্যমে আয়রন ম্যান হিসেবে পরিচিতি পাওয়া সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদা ২০টি অবৈধ ড্রেজার মেশিন ও ২২হাজার ফুট পাইপ বিনষ্ট করেন। অভিযান পরিচালনায় প্রয়োজনীয় আইনানুগ সহযোগিতা করেন বাঙ্গরা বাজার থানার এসআই আজিজ ও সংগীয় ফোর্স। এই অভিযানের ফলে জমি হারাতে বসা কৃষকদের মাঝে স্বস্থি ফিরে এসেছে। নবীয়াবাদ গ্রামের কৃষক শাহ আলম বলেন আমি ভেবে ছিলাম যে আমার শেষ সম্বল জমিটা মনে হয় আর রাখতে পারবো না, কিন্তু ম্যাজিস্ট্রেট স্যার আইসা আমার জমিডা রক্ষা করছেন। আমি এখন জমিডা চাষ করে বাচতে পারমু। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদা বলেন, আমরা অবৈধ ড্রেজারের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মেশিন, পাইপ জব্দসহ জেল ও জরিমানা করে আসছি। উপজেলার তিন ফসলী সকল কৃষিজমি রক্ষায় অসাধু ড্রেজার ব্যবসায়ী চক্রকে নির্মূল করার লক্ষ্যে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন