ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদনগরে উত্তর জেলা আ'লীগের বর্ধিত সভায় থাকছেন ৩ কেন্দ্রীয় নেতা

অনলাইন সংস্করণ
২৩ জুন ২০২১, ৭:৩৭ অপরাহ্ণ ৫৫ বার পঠিত
মুরাদনগরে উত্তর জেলা আ'লীগের বর্ধিত সভায় থাকছেন ৩ কেন্দ্রীয় নেতা
সাজ্জাদ হোসেন শিমুল: 
কুমিল্লার মুরাদনগর উপজেলায় আগামীকাল বৃহস্পতিবার কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় থাকছেন কেন্দ্রীয় ৩ নেতা। কেন্দ্রীয় নেতাদের আগমনে উৎসবের আমেজ বইছে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে। তাই স্বাস্থ্যবিধি মেনে বর্ধিত সভাটি সফল করতে ব্যাপক প্রস্তুতি হাতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা সদরের নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ বর্ধিত সভা হওয়ার কথা রয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, বিশেষ অতিথি হিসেবে জাতীয় সংসদের চিফ হুইপ ও চট্টগ্রাম বিভাগীয় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর বর্ধিত সভায় উপস্থিত থাকার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী রোশন আলী মাস্টার স্বাক্ষরিত একটি চিঠি কমিটির নেতাদের দেওয়া হয়েছে।

আরও পড়ুন