ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

মুরাদনগরে আমার সংবাদের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

অনলাইন সংস্করণ
১৩ ফেব্রুয়ারি ২০২১, ১১:২৪ পূর্বাহ্ণ • ১৩৪ বার পঠিত
মুরাদনগরে আমার সংবাদের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার মুরাদনগরে জাঁকজমকপূর্ণভাবে দৈনিক আমার সংবাদের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মুরাদনগর প্রেসক্লাবে দৈনিক আমার সংবাদ এর উপজেলা প্রতিনিধির আয়োজনে কেক কাটার মধ্য দিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। দৈনিক আমার সংবাদের মুরাদনগর উপজেলা প্রতিনিধি এম এইচ শুভ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাদেকুর রহমান উপস্থিত থেকে দৈনিক আমার সংবাদের নয় বছর পদার্পণ উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শেষ করা হয়। দৈনিক মানবকন্ঠের মুরাদনগর উপজেলা প্রতিনিধি মাহবুব আলম আরিফের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, সমকালের মুরাদনগর উপজেলা প্রতিনিধি বেলাল উদ্দিন আহমেদ, কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি আহসান হাবিব শামিম, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সদস্য হেলাল উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম শাহেদ, প্রতিদিনের সংবাদের মুরাদনগর উপজেলা প্রতিনিধি মোঃ নাজিম উদ্দিন, আজকের বিজনেস বাংলাদেশের ষ্টাফ রিপোর্টার এন এ মুরাদ, গনকন্ঠের মুরাদনগর প্রতিনিধি দেলোয়ার হোসেন, আমাদের নতুন সময়ের মুরাদনগর উপজেলা প্রতিনিধি ফাহাদ রহমান, বাংলাদেশের খবরের মুরাদনগর উপজেলা প্রতিনিধি মাহফুজুর রহমান, বাংলাদেশ বুলেটিন মুরাদনগর উপজেলা প্রতিনিধি আরিফ গাজী, ভোরের চেতনার মুরাদনগর উপজেলা প্রতিনিধি নজরুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন