ঢাকা ১৭ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ নিরাপত্তা খাতে অগ্রাধিকার: উন্নত, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অপরিহার্য ভিত্তি - টিপু তিন দফা দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের ফটকে অবস্থান পরীক্ষার্থীদের মুরাদনগরে পুকুর থেকে সেচ প্রকল্পের মালিকের গলাকাটা মরদেহ উদ্ধার কুমিল্লা উত্তর জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, থানায় মামলা কুমিল্লায় সাংবাদিক শুভ্রর ওপর এক যুগ ধরে অপরাধচক্রের তাণ্ডব: মামলা-জিডি করেও মিলছে না নিরাপত্তা ‘খামারগ্রাম’ নয়, বাঙ্গরা মৌজাতেই সদর দপ্তরের দাবি মুরাদনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জাবির ইবনে ওমর দশম শ্রেণির ছাত্রকে দিয়ে এসএসসি’র খাতা মূল্যায়ন, দুজন গ্রেফতার লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা

অনলাইন সংস্করণ
২ ফেব্রুয়ারি ২০২৬, ৩:২৭ অপরাহ্ণ ৫২ বার পঠিত
মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের দায়ে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের বিএনপি’র প্রার্থীর এক প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের নহল চৌমুনী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাকিব হাসান খান এ জরিমানা আদেশ দেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নির্দিষ্ট সময়ের আগে মাইকিং করায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী আচরণবিধিমালা ২০২৫-এর ১৭ ধারার সুস্পষ্ট লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থীর প্রতিনিধি ইব্রাহিম নামের এক ব্যক্তিকে এই অর্থদণ্ড দেওয়া হয়। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাকিব হাসান খান বলেন, “নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।” উল্লেখ্য, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে মুরাদনগর উপজেলাজুড়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদার করা হয়েছে।

আরও পড়ুন