ঢাকা ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র চেয়ারম্যান পদে নির্বাচন করতে হলে শিক্ষাগত অনার্স বা ডিগ্রি পাশ হতে হবে - হাইকোর্ট ঋণের কিস্তি তুলতে এসে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এনজিওকর্মী আটক

মুরাদনগরে অবৈধ সীসা কারখানা সিলগালা, দুই লক্ষ টাকা জরিমানা

অনলাইন সংস্করণ
৭ ফেব্রুয়ারি ২০২৪, ৬:৩৫ পূর্বাহ্ণ ৪৩ বার পঠিত
মুরাদনগরে অবৈধ সীসা কারখানা সিলগালা, দুই লক্ষ টাকা জরিমানা
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে অনুমোদনহীন ভাবে পরিচালিত হওয়া পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ব্যাটারীর সীসা পোড়ানোর কারখানা সিলগালা এবং দুই লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের রামপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা। জানা যায়, উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের রামপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবৈধভাবে গড়ে উঠা বিষাক্ত সীসা কারখানার (ব্যাটারী তৈরীর উপকরন) প্রভাবে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুকির ফলে এলাকায় বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করে মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা মঙ্গলবার বিকেলে এই কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এসময় বিষাক্ত সীসা পোড়ানোর মাধ্যমে পরিবেশ দূষণের কারণে কারখানা মালিক হামিদুল ইসলামকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫(সংশোধিত ২০১০) ধারায় দুই লক্ষ টাকা জরিমানা করা হয় এবং কারখানাটি সীলগালা করার মাধ্যমে বন্ধ করে দেয়া হয়েছে। অভিযানে এসময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জুবায়ের আহাম্মেদ, মুরাদনগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সিরাজুল ইসলাম। সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা বলেন অবৈধভাবে ব্যাটারীর সীসা পোড়ানোর অপরাধে জরিমানার পাশাপাশি ৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মানব স্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় আমাদের অভিযান চলমান থাকবে।

আরও পড়ুন